বিজ্ঞাপন

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগে শুক্রবার (১৯ জুন) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়। একদিনের ব্যবধানে আবারও দাম কমানোয় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৯ বার কমানো হয়েছে। অর্থাৎ এ বছর স্বর্ণের বাজারে মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাসের হার সমান রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। সে সময় ৬৪ বার দাম বৃদ্ধি পেলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল। ফলে চলতি বছরে স্বর্ণের বাজারে তুলনামূলক বেশি ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্যের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বাজুস।

পড়ুন:বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন