বিজ্ঞাপন

মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন।

বিজ্ঞাপন

সফরে চীনের সঙ্গে দুটি চুক্তি, ১৩টি সমঝোতা স্মারক, ১৭টি সম্মতিপত্র এবং মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারকসহ পাঁচটি সম্মতিপত্র স্বাক্ষরের আশা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান।

তিনি বলেন, সফরের সময় চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এ আলোচনায় তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা এবং সামরিক সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ আরও সহজ করার বিষয়টি আলোচনায় থাকবে। তবে মালয়েশিয়ার নিজস্ব রিভিউ শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় অগ্রাধিকার পাবে। আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দিতে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে।

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি সেদেশের বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন।

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী বিষয়ক মন্ত্রীসহ মোট ২৮ জন সফরসঙ্গী নিয়ে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২৬ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

পড়ুন: টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন