বিজ্ঞাপন

রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির অভিষেক ৪ জুলাই

ইতালিতে নবাগত প্রবাসী বাংলাদেশিদের ডকুমেন্টস সংক্রান্ত নানাবিধ সহযোগিতা প্রদান এবং প্রবাসে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী ৪ জুলাই (শনিবার) রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজ্ঞাপন

সম্প্রতি রোমের একটি স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এই জমকালো আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তারা জানান, অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের মূল আকর্ষণের মধ্যে রয়েছে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব, অতিথি বক্তব্য এবং প্রবাসী ও দেশীয় এক ঝাঁক তারকা শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানটিকে সফল করে তুলতে ইতিমধ্যেই একটি শক্তিশালী উদযাপন ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন: উপদেষ্টা হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ, মো: শরিফ উদ্দিন, নায়েব আলী, জাহাঙ্গীর আলম, ইস্রাফিল বারী, সৈয়দা মাসুদা আক্তার আরিফা এবং আঁখি সীমা কাউসার।
আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো: জিয়াউল হোসেন, আশরাফুল আলম রিকন, সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী, প্রধান সমন্বয়ক সজল সিকদার সাংস্কৃতিক পরিচালনায় থাকবেন আরিফ আহমেদ আরিফিন ও জহুরা ঈসিতা।
অতিথি অভ্যর্থনায় থাকবেন: ফারিয়া আখি, আফরোজা আক্তার ডেইজি, রিয়া সজল, ফারজানা মোস্তফা, প্রিয়াঙ্কা হোসেন, সুমি ইসলাম।
মিডিয়া সেল এর দায়িত্বে রয়েছেন: শাহীন খলিল কাউসার, মিনহাজ হোসেন ও জায়েদুল হক সোহেল।

অভিষেক অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত উপস্থাপিকা তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় গান পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর দাস, সাথী খান সহ থাকছেন ইতালির স্থানীয় শিল্পীরাও।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সবসময়ই প্রবাসীদের কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে নতুন যারা ইতালিতে আসছেন, তাদের ডকুমেন্টস বা বৈধতা সংক্রান্ত জটিলতা নিরসনে গাইডলাইন দেওয়া এবং আমাদের নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এসময় তারা রোমসহ ইতালির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে স্ব-সপরিবারে অংশগ্রহনের জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানান।

এদিকে ৪ঠা জুলাই শনিবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতালির প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এখন শেষের পথে বলে উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন:আজও রহস্য ঘেরা সিরাজগঞ্জে বেহুলার বাড়ি,ডুবন্ত সোনার নৌকা ও জীয়ন কূপ নিয়ে

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন