বিজ্ঞাপন

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তারের দাবি মিথ্যা জানিয়ে যা বললেন নায়িকা

রাজধানীর গুলশানে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তাকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয় চলচ্চিত্র নায়িকা ববির বাসা থেকেই তাকে আটক করা হয়েছে। এমনকি ঐ প্রযোজককে ববির কথিত স্বামী বলা হয়। তবে এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন নায়িকা ববি।

গুলশান থানা পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকা মামুনের অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। প্রাথমিকভাবে তল্লাশিতে তাকে পাওয়া না গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেপ্তারের পর কিছু গণমাধ্যমে দাবি করা হয়, বাশার মামুনকে ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন নায়িকা ববি। সংবাদমাধ্যমে তিনি জানান, তার নামে যেই বাসার কথা বলা হচ্ছে, সেই এলাকায় তার কোনো বাসা নেই। এছাড়া ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও নেই। অভিনেত্রী বলেন, আমাকে জড়িয়ে প্রকাশিত খবরগুলো বিভ্রান্তিকর। এমনকি তারা এই খবর করার আগে আমার বক্তব্য নেয়ার দরকার নেয়নি।

এদিকে, গ্রেপ্তারের আগে প্রকাশিত একটি ভিডিওতেও বাশার মামুন ববির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, নায়িকার সঙ্গে তার পারিবারিক, ব্যবসায়িক বা পেশাগত কোনো সম্পর্ক নেই এবং তাকে জড়িয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামুনের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাথরুমের সিলিং থেকে নায়িকা ববির স্বামী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন