বিজ্ঞাপন

মৌলভীবাজারে ব্র্যাক আয়োজিত ‘প্রথম কোহোর্ট সমাপনী অনুষ্ঠান’

মৌলভীবাজারের বড়লেখায় বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূল এবং প্রান্তিক কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক আয়োজিত ‘প্রথম কোহোর্ট সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন দুপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কর্মশালার আয়োজন করা হয়।

ব্র্যাকের ​সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত দীর্ঘ ৩০ মাস মেয়াদী নিবিড় প্রশিক্ষণ শেষে ২৫ জন কিশোরীর মাঝে আজ সনদপত্র বিতরণ করা হয়।

দীর্ঘ এই সময়ে অংশগ্রহণকারী কিশোরীদের বিভিন্ন প্রযুক্তিগত ও সামাজিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মৌলভীবাজার জেলা অফিসের ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল প্রশিক্ষণ দেওয়া নয়, বরং এই কিশোরীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।”

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি শাহানাজ আক্তার এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার অল্লিকা দাশ।

পড়ুন : ঝিনাইদহে নবগঠিত পূর্নাঙ্গ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন