বিজ্ঞাপন

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ‘বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যন্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) ইভ্যালুয়েশন টিম। তিন দিনব্যাপী পরিদর্শনের প্রথম দিন রবিবার (২১ জুন) সকাল ৯ টায় রুয়েটের প্রশাসন ভবনের সভা কক্ষে তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সভা শেষে পরিদর্শকবৃন্দ রুয়েটের শিক্ষার মান, অবকাঠামো ও উচ্চশিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে পুনরায় সভা শেষে তারা ফিরে যাবেন। বিএইটিই ইভ্যালুয়েশন টিম ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে তদারকি ও পরামর্শ দেয়ার পাশাপাশি স্বীকৃতি প্রদান করে থাকে।

প্রসঙ্গত, বিএইটিই ইভ্যালুয়েশন টিমের পূর্বের সফরের পর রুয়েটের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পুরকৌশল বিভাগ ৬ বছরের জন্য সম্মানজনক ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অর্জন করেছে। এছাড়াও ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ অনুমোদনের অপেক্ষায় রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

অ্যাক্রিডিটেশন প্রাপ্তির ফলে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পায়। এর ফলে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে। আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি সহজতর হবে। বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং ভবিষ্যতে ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর মতো আন্তর্জাতিক চুক্তির সুবিধা প্রাপ্তির পথ সুগম হবে।

পড়ুন- আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ শ্রমবাজারের দুয়ার কি খুলবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন