বিজ্ঞাপন

ব্যতিক্রমধর্মী প্রদর্শনী করতে যাচ্ছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

ঢাকাভিত্তিক স্বাধীন অ্যানিমেশন কালেক্টিভ দ্য সেকেন্ড স্টুডিও-এর একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনী করতে যাচ্ছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। “দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট”-শীর্ষক প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত লা গ্যালারিতে।

জুনাইদ ইকবাল ইশমাম, ঐশিক জাওয়াদ এবং রাকিব রাজ্জাক প্রতিষ্ঠিত দ্য সেকেন্ড স্টুডিও অ্যানিমেশন, কমিকস, ভিডিও গেম এবং ইলাস্ট্রেশনের বিভিন্ন মাধ্যমে কাজ করে। এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন নির্মাণের সৃজনশীল প্রক্রিয়ার অন্তরালের এক বিরল অভিজ্ঞতা লাভ করবেন। প্রদর্শনীতে থাকছে মৌলিক প্রকল্প, স্কেচ, কনসেপ্ট আর্ট, স্টোরিবোর্ড, প্রোডাকশন নোট এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা।

প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে বেস্ট শো এভারেস্ট, বর্তমানে নির্মাণাধীন একটি মৌলিক অ্যানিমেটেড মিনি-সিরিজ। মাউন্ট এভারেস্ট অভিযানের বাস্তব অভিজ্ঞতাকে কল্পনা ও হাস্যরসের সঙ্গে মিলিয়ে নির্মিত এই সিরিজটি বন্ধুত্ব, সাহস, অভিযাত্রা এবং সাংস্কৃতিক আবিষ্কারের গল্প তুলে ধরে। দর্শকরা এর পাইলট পর্বের পাশাপাশি চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, সেট ডিজাইন, মানচিত্র এবং স্টোরিবোর্ডের মাধ্যমে সিরিজটির সৃজনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

বিজ্ঞাপন


প্রদর্শনীতে আরও থাকছে Dhaka Survivor, একটি ইনফিনিট রানার ভিডিও গেম, যা মূলত Cartoons for Equality: Preventing Violence Against Women and Girls প্রদর্শনীর জন্য নির্মিত হয়েছিল। গেমটি ঢাকার রাস্তায় নারীদের প্রতিদিনের নানা চ্যালেঞ্জকে তুলে ধরে এবং দেখায় কীভাবে ইন্টারঅ্যাকটিভ মিডিয়া গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে কাজ করতে পারে। দর্শনার্থীরা গেমটি খেলার পাশাপাশি এর নির্মাণপ্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন।

এছাড়াও প্রদর্শিত হবে EMK Animation Carnival, ইএমকে সেন্টারের জন্য নির্মিত একটি প্রমোশনাল অ্যানিমেশন প্রকল্পের নেপথ্য গল্প। পাশাপাশি থাকছে An Untitled and Cancelled Project: Comics Mela, একটি অসমাপ্ত অ্যানিমেশন প্রকল্প, যা একটি উৎসব বাতিল হয়ে যাওয়ার কারণে কখনো প্রকাশিত হয়নি। স্কেচ, নোট, কনসেপ্ট আর্ট এবং প্রোডাকশন সামগ্রীর মাধ্যমে এই অংশটি সৃজনশীল কাজের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে।

প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। ২৫ জুন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বেস্ট শো এভারেস্ট–এর পাইলট পর্বের প্রদর্শনী এবং ৬টা ৩০ মিনিটে হবে প্রদর্শনীর উদ্বোধন। ২৬ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে খ্যাতিমান কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হবে “Meet The Second Studio: Audience Interactive”, যেখানে দর্শকরা শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন। ২৭ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে Second Studio Backyard Session, যেখানে শিল্পী, অ্যানিমেশনপ্রেমী এবং সৃজনশীল অঙ্গনের সদস্যরা এক অনানুষ্ঠানিক আড্ডায় মিলিত হবেন। প্রদর্শনীর সমাপনী আয়োজন হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীতশিল্পী ফ্র্যাঙ্কলিন পরিবেশন করবেন একটি Unplugged Music Session।

প্রদর্শনীটি ২৫ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত লা গ্যালারি, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পড়ুন : দেশের চলচ্চিত্রে মহাকাশের গল্প, অংশুর চমক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন