বিজ্ঞাপন

পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

“খেলে ফল বারে বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০০ জাতের দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান।

এ সময় বক্তারা বলেন, বিদেশি ফলের থেকে দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের দেশীয় ফল গুলোতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। বিদেশি ফলে কেমিক্যাল যুক্ত থাকে, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করতে হবে যাতে তারা বিদেশি ফলের থেকে দেশি ফলকে বেশি গুরুত্ব দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন