বিজ্ঞাপন

যৌতুক মামলায় নেত্রকোনার সাজাপ্রাপ্ত আসামি ধরা পড়লেন রাজধানীতে

যৌতুক নিরোধ আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. আলী আহাম্মদ খান (৪৩)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আলীপুর গ্রামের আ. হেকিম খানের ছেলে।

র‍্যাব জানায়, ময়মনসিংহের তারাকান্দা আদালতে ওই আসামির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আলী আহাম্মদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

পরবর্তীতে র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১০ (কেরানীগঞ্জ) এর সহায়তায় ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন