বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বেশি দামে ফল বিক্রি করায় জরিমানা

সিরাজগঞ্জের বড় বাজারে লিচু-আমসহ অন্যান্য ফলের দাম বেশি রাখা ও ক্রয় ভাউচার না থাকায় এক ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে ফল ব্যবসায়ী মোতালেব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল ব্যবসায়ি মোতালেব বাজার মূল্যর চেয়ে অনেক বেশি দামে লিচু বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ী মোতালেব হোসেন ক্রেতাদের নিকট থেকে লিচুর দাম বেশি রাখার বিষয়টি স্বীকার করেছেন।

পরে শহরের মিরপুর এলাকায় অবস্থিত আইসক্রিম, দধি তৈরির প্রতিষ্ঠান মীনা আইসক্রিম কারখানাতেও অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন রং, ফ্লেভার, সাইট্রিক এসিড মিশ্রিত করে শিশু খাদ্য আইসক্রিম, দধি উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীনা আইসক্রিমের মালিক মো: সোহানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যাটেলিয়ন আনসার এর সদস্য, জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

পড়ুন- ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন