বিজ্ঞাপন

কলমাকান্দায় পুষ্টি নিরাপত্তা ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় কৃষি খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

কংগ্রেসে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, নিরবচ্ছিন্ন গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রমের সুফল সরাসরি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের সামগ্রিক কৃষি বিপ্লব ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে ‘বিশ্বব্যাংক’ ও ‘আইএফএডি’ এর যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের জন্য নানামুখী সেবা, কারিগরি প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

পরে অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, হেফাজতে নির্যাতনের অভিযোগ পরিবারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন