বিজ্ঞাপন

দেশীয় মাছ রক্ষায় কলমাকান্দা ও মদনে অভিযান, বারহাট্টায় মাদকসেবীর জেল

জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড এবং দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) জেলার বারহাট্টা, কলমাকান্দা ও মদন উপজেলায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে দুইমো টাকা অর্থদণ্ড ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অন্যদিকে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের আজগড়া বিল, চানপুর ও কলমাকান্দা সদরে অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

একইদিন দুপুর ১টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব জালের আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। মৎস্য সম্পদ রক্ষার্থে তাৎক্ষণিকভাবে এসব জালও ধ্বংস করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি জুয়া এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধেও জেলাজুড়ে মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে প্রেরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন