বিজ্ঞাপন

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, সরানো হলো হকার ও অবৈধ পার্কিং

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে যানজট কমানো ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সড়কবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশের একটি দল প্রশাসনকে সহযোগিতা করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কবাজার এলাকায় ফুটপাত দখল ও অপরিকল্পিতভাবে যানবাহন পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। এতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ বলেন, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প স্থানে পুনর্বাসনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। শহরের যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রশাসনের এ উদ্যোগে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ার পাশাপাশি যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

পড়ুন : পুশ ইন চেষ্টায় ব্যর্থ হয়ে রাতের আঁধারে ৯ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন