বিজ্ঞাপন

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বারোপ, জামালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর , সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে পাটসহ বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সফল কৃষকেরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি খাতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন