বিজ্ঞাপন

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সাইদুর রহমান বাচ্চু

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ‘তরুণেরা এক হয়ে সামাজিক কাজে নিয়োজিত থাকলে অপরাধ অনেকাংশে কমে যাবে। যুগে যুগে তরুণেরাই অসাধ্যকে জয় করেছে। তাই আজকের দিনেও নিয়মিত লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদকের আগ্রাসন ঠেকাতে তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমস্বরে উচ্চারণ করতে হবে আমরা মাদকমুক্ত সমাজ চাই।’

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক সাথে আওয়াজ তুলি মাদককে না বলি’ শ্লোগান নিয়ে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত মাদক বিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, প্রদর্শনী বিতর্ক ও পুরস্কার বিতরণকালে তিনি একথা বলেন।

এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম শাহীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুইজ, আবৃত্তি ও প্রদর্শনী বিতর্কে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন