বিজ্ঞাপন

রাজবাড়ীতে ব্রয়লার মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গার বিশ্বনাথ পাড়া গ্রাম এলাকায় বিটুমিন তৈরীর কারখানায় ব্রয়লার বিস্ফোরনে দুই শ্রমিক গুরুতর হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রয়লার মেশিন বিস্ফোরনে গুরতর আহতরা হলেন-মৌলভীবাজার জেলার জুরি থানার বিনন্দপুর গ্রামের ছুন্নু মুন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সামসুদ্দিনের ছেলে মো: সোহেল রানা(২৪)।

গোয়ালন্দ থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে-গোয়ালন্দের উজানচরের বালিয়াডাঙায় দীর্ঘদিন যাবত বিটুমিন তৈরীর কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে তেল ও কালি তৈরী করছিলো ওই কারখানার মালিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কারখানা চলাকালে দুই শ্রমিক কারখানায় কাজ করছিলেন।কাজের এক পর্যায়ে অতিরিক্ত মেশিনে চাপ হওয়ায় বিকট শব্দে ব্রয়লার মেশিনটি বিস্ফোরিত হয়।ফলে কারখানার থাকা দুই শ্রমিক গুরতর আহত হন। তখন কারখানার স্থানীয় অন্যান্য শ্রমিকরা দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে সেখানকার হাসপাতালের চিকিৎসক দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার (এস আই) মোঃ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ব্রয়লার বিস্ফোরনে গুরতর আহত দুই শ্রমিককে দেখতে আমরা সকালে হাসপাতালে যাই।হাসপাতালের চিকিৎসক দুইজন শ্রমিকের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো: রুমেল বলেন,আহত দুই শ্রমিকের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস যুগান্তরকে বলেন আমি অবৈধ টায়ার পোড়ানোর কারখানায় একবার ভিজিট করে রাজবাড়ীর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক বিষয়টি জানিয়েছি।তারা গুরুত্বের সাথে অবৈধ টায়ার পোড়ানোর কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানালেও কোন ব্যবস্থা নেননি। আজ সকালে জানলাম ওই কারখানার দুই শ্রমিক ব্রয়লার বিস্ফোরণে গুরতর আহত হয়েছেন।তাদেরকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ৪ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে : সিভিল সার্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন