বিজ্ঞাপন

সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়তে শুরু করেছে। পানি বাড়ার কারণে সদরের বাহুকা, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনের পাশাপাশি নদীর চরাঞ্চলও প্লাবিত হতে শুরু করেছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের মানুষেরা।

শুক্রবার (২৬ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কখনও বাড়ছে আবার কখনও কমছে। গত সাত দিন একটানা পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে ২০৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন