মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আজ শনিবার সকালে বাড়ির ধানের গোলার পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়ির মালিক মিজানুর রহমান। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। মিজানুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলাগ্রামের নজের আলীর ছেলে।
গাংনী থানার ওসি(তদন্ত) আল মামুন জানান, ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


