বিজ্ঞাপন

পটিয়ায় প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১

চট্টগ্রামের পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাশেদা (৬৫) নামে আরও এক নারী শ্রমিক।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহারের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকায়। তিনি স্বামীর সঙ্গে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তারা কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। আহত রাশেদাও মহেশখালীর বাসিন্দা এবং বর্তমানে বাহুলী এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নারী শ্রমিক শ্রীমাই ব্রিজ দিয়ে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে যায়। পাশের মহাসড়কে থাকা লোকজন তাদের দ্রুত সরে যেতে ও নিচে নেমে যেতে চিৎকার করে সতর্ক করলেও তারা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার ঘটনাস্থলেই নিহত হন এবং রাশেদা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত রাশেদাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রেমা বড়ুয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস শ্রীমাই ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন- আবার হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন