বিজ্ঞাপন

পরিত্যক্ত ছবুর মার্কেট পরিদর্শনে ফায়ার সার্ভিস, মালিক-ব্যবসায়ীদের সতর্কবার্তা

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ছবুর মার্কেট শনিবার (২৭ জুন) বিকেলে পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। এ সময় ভবনটির মালিকপক্ষ ও দোকান মালিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতীশ চাকমা এবং পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া।

সরেজমিনে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে তারা ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা পর্যবেক্ষণ করেন এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয়দের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, “সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছি। ভবনের মালিক ও দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি ইস্যু করা হবে। সেখানে ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা থাকবে। জননিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”

উল্লেখ্য, প্রায় ৭০ বছরের পুরোনো ছবুর মার্কেটটি ২০২২ সালের ১০ আগস্ট পটিয়া পৌরসভা ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে। এরপর একাধিকবার ভবন অপসারণের নোটিশ দেওয়া হলেও এখনো ভবনটিতে অর্ধশতাধিক দোকানে ব্যবসা চলছে এবং কয়েকটি পরিবার বসবাস করছে।

ইতোমধ্যে ভবনটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং রডে মরিচা ধরার মতো ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৪ মে একটি দোকানের ছাদের অংশ ধসে পড়ে একজন ব্যবসায়ী আহত হন। এর আগেও ২০২২ সালে একই মার্কেটে ছাদ ধসের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিজ্ঞাপন

পড়ুন : চমেক হাসপাতালে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এল কেএসআরএম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন