বিজ্ঞাপন

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সংস্থাটির বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আরামকো জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাস তানুরা এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল থেকে কয়েক মাসের বিরতির পর সম্প্রতি আবারও তেল লোডিং কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির মধ্যে তেল ও গ্যাস রপ্তানি কার্যক্রম বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ১ হাজার মানুষের প্রাণহানির রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন