বিজ্ঞাপন

হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে অবিভক্ত ব্রিটিশ ভারতে অন্যতম কৃষক নেতা, বাংলাদেশের প্রয়াত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বিজ্ঞাপন


সকাল ১০টায় বড়ময়দান গোর-এ শহীদ মাজার সংলগ্ন হাজী মোহাম্মদ দানেশের সমাধিস্থলে পুষ্প অর্পন করে গভীর শ্রদ্ধাঞ্জলী জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর এর পক্ষে সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ, যুব মৈত্রীর সাধারন সম্পাদক মোসাদ্দেকুল মুকুল এর নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এনাম উল্যাহ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। তেভাগা পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ রেয়াজুল ইসলাম রাজু, সদস্য রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। নাগরিক সমাজ, পরিবার এর পক্ষ থেকে মরহুমের নাতি সুলতান-উল-নাইম শুভ ও কলামিস্ট, শিক্ষক মোঃ কায়ছার আলী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। জেলা বাসদের পক্ষে কিবরিয়া হোসেন এর নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়। ভৈরবির পক্ষে সাধারন সম্পাদক মোঃ রহমত উল্লাহ রহমত এর নেতৃত্বে সদস্য পুষ্পস্তবক অর্পণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক খেলোয়াড়, জহির উদ্দিন বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মরহুমের রুহ্ের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন