বিজ্ঞাপন

নেত্রকোনায় বাস উল্টে আহত ৭, গুরুতর আহত ১ জনকে মমেকে প্রেরণ

নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে যাত্রীবাহী ওই বাসটি কলমাকান্দা থেকে ছেড়ে আসে। বাসটি ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি ছিটকে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাঁচ থেকে সাতজনের মতো যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ছাদেক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছাদেক মিয়া কলমাকান্দা থানার চত্রংপুর গ্রামের মৃত উছমান গনির ছেলে।

এছাড়া দুর্ঘটনায় আহত বাকি ছয়জন যাত্রীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

পড়ুন- গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন