নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় অবস্থিত তারবিয়াতুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং তাঁর চিকিৎসক দল। শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এ ধরনের মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এই উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, “আমি এই এলাকার সন্তান। এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে যতদিন সম্ভব বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চাই। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয়দের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
পড়ুন : অনিশ্চয়তায় ফের বেড়েছে জ্বালানি তেলের দাম
সা/


