বিজ্ঞাপন

দেশ আপামর জনগণের, আমরা শুধু পাহারাদার: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ কেবল সরকার বা বিরোধী দলের নয়; এটি দেশের সব মানুষের। রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায়িত্ব হলো জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে আয়োজিত নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ শুধু সরকারের নয়, শুধু বিরোধী দলেরও নয়। এই দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার—এর বেশি কিছু নই। আপনাদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে চাই।’

সড়ক দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাস্তা ব্যবসার জন্য নয়, মানুষের চলাচলের জন্য। তাই সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ কাজে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ এখনো বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন। এ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে সরকার আন্তরিকভাবে কাজ করলে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, একটি ভালো দেশ গড়তে সরকার ও বিরোধী দল—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

নিজের রাজনৈতিক দায়িত্বের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের কারণে প্রতিদিন সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। তবে সুযোগ পেলেই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন।

সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কেবল পুলিশের ওপর নির্ভর না করে পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার মতে, পুলিশ একা সব সমস্যার সমাধান করতে পারে না। কিশোর অপরাধ, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে পরিবারের নজর রাখা জরুরি।

পুলিশের প্রতি নেতিবাচক মনোভাব না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমিত জনবল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সব সমস্যা একা মোকাবিলা করা সম্ভব নয়। তাই সচেতন সমাজ গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পড়ুন: পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন