বিজ্ঞাপন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

মালয়েশিয়ায় অবস্থান রত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-২ নামে এ টুর্নামেন্ট’টি ৫ জুলাই রবিবার ও ১২ই জুলাই রবিবার ছুটির দিনে কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর এ এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন, আয়োজক “লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবে’র সভাপতি ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আজিজুল হাকিম।একই সাথে মালয়েশিয়ার কারগার থেকে দেশে ফিরতে দুই জন অসহায় প্রবাসী যে জেল শেষ হয়েছে কিন্তুু টিকিটের জন্য দেশে যেতে পারছে না এমন দুইজনকে বিমানের টিকিট দেয়ার ঘোষণা দেন আয়োজক কমিটি।
টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কারে পাশাপাশি বিজয়ী দলের জন্য, বাংলাদেশি ১ লক্ষ ৬০ হাজার টাকা ও রানার আপ দলের জন্য ৯৬ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

এসময় টুর্নামেন্টে’র ট্রফি উন্মোচন ও খেলোয়াড়দের জার্সি বিতরন করেন, আমন্ত্রীত অতিথিরা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিডিএফসি’র সভাপতি আয়োজক কমিটির সদস্য হাজী আব্দুল মোবিন ভুইয়া, কমিউনিটি প্রেস ক্লাবে’র সভাপতি আমিনুল ইসলাম রতন, এ আর ওয়ান মিনি মার্কেটে’র পরিচালক মো: রুবেল আলী, তার মালয়েশিয়ান স্ত্রী সিতি আইশা, একলাস মিয়া, বিডিএফসির সাবেক সাধারণ সম্পাদক আলি আজগর মিলন, সাদ্দাম হোসেন, মোঃ সুমন, নাঈম ইসলাম, বিডিএফসির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, প্রবাসী অধিকার পরিষদ এর মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ মিঠুন, হিমেল, ব্যবসায়ী বেলাল হোসেন, আজমাইন, সাইফুল ইসলামসহ ১৬ টি দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

পড়ুন:মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

দেখুন:১ জুলাই ২০২৪: যে আন্দোলন বদলে দিলো বাংলাদেশের রাজনীতির গতিপথ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন