বিজ্ঞাপন

দোহারে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ঢাকার দোহার উপজেলায় লাইসেন্স নবায়ন, জনবল ও ল্যাব ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জনসেবা ক্লিনিক ও সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ জুলাই) দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের নিয়মিত নবায়ন না থাকা, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত প্যাথলজিস্টের সনদ (সার্টিফিকেট) প্রদর্শন করতে না পারা এবং পরীক্ষার রিএজেন্ট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও মানসম্মত ব্যবস্থা না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, “স্বাস্থ্যসেবা খাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে অবশ্যই প্রচলিত আইন ও বিধিমালা মেনে পরিচালিত হতে হবে।”

তিনি আরও বলেন, লাইসেন্স নিয়মিত নবায়ন, দক্ষ ও অনুমোদিত জনবল নিয়োগ এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত রিএজেন্ট যথাযথ তাপমাত্রা ও পরিবেশে সংরক্ষণ নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এসব বিষয়ে অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন