একজন প্রবাসীর উচিত সে যে দেশে থাকেন সেই দেশের আইন মেনে চলা,যাতে নিজ দেশের সস্মান ক্ষুণ্য থাকে । রবিবার ক্লাং শহরের কাম্পুং জাওয়া শাখা যুবদলের এক কর্মী সভায় প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানান, মালয়েশিয়া যুবদল শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় বৈধ পথে রেমিডেন্স পাঠিয়ে দেশের মজবুত অর্থনীতি গড়তে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
রুবেল আহমেদের সঞ্চালনায় ও শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা যুবদলের সাধারণ সম্পাদক মো: রমজান আলী।
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কাম্পুং জাওয়া শাখা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আমির সাধারণ সম্পাদক কবির উদ্দিন পাঠান,যুবদল নেতা হিরণ খান,নাইমুল আবেদ শিমুল, বাচ্চু এরশাদ ও মিলন সহ অনেকে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, প্রবাসীদের বৈধ পথে রেমিডেন্স প্রেরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিনিয়োগ করার আহবান করেন বক্তৃতারা। প্রবাসীদের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস করেন বক্তারা। এছাড়াও বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গড়তে হলে প্রতিহিংসা, প্রতিশোধ প্রায়ন না হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মত সবার আগে বাংলাদেশ কথাটি মাথায় রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন বক্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন, যুবদল মালয়েশিয়ার সহ-সভাপতি শেখ মো: সেলিম, নাজমুল হোসেন, খালিদ হাসান রিপন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ,কাম্পুং জাওয়া শাখা যুবদলের মাওলানা শাহ্-পরান, মোস্তাফিজ রহমান, মোস্তফা, মোহাম্মদ রারেক, মালেক হোসেন,আশরাফুল, মোহাম্মদ আজিজুল, শাহিন আহমেদ, এনামুল, স্বপন,জুনায়েদ ও শাহাদাতসহ যুবদলের নেতাকর্মীরা।
পড়ুন : আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী
সা/


