বিজ্ঞাপন

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে লাল মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঁশতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

​মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের ছুরা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ স্থায়ীভাবে অন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা করেন।

​মামলায় পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি হিসেবে পুলিশ বুধবার রাতে লাল মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পড়ুন : আজ এলপিজির নতুন দাম ঘোষণা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন