বিজ্ঞাপন

ব্রাজিল-জাপান ম্যাচ বিরোধে : প্রাণ গেল ১৫ বছরের কিশোরের

আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক আর্জেন্টাইন সমর্থক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুর নিচে চাপা দিয়ে গোপন করার অভিযোগ উঠেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে । এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় অভিযোগ করেছে নিহতের পরিবার।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) রাতে নিহতের স্বজনরা অভিযুক্ত হামজাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে, গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন। তার বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম কৌশলে নাহিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন