বিজ্ঞাপন

কলম বিশুদ্ধ পানি নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কুড়িগ্রাম জেলা ছাত্রদল

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিতে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদল এবং কুড়িগ্রাম মজিদা কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম এবং পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর আগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রের সামনে শতাধিক শিক্ষার্থীর হাতে কলম তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে বাইরে অপেক্ষা করা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি সারোয়ার আহম্মেদ শাওন। এছাড়াও কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদল ও মজিদা কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়ন করেন।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি সারোয়ার আহম্মেদ শাওন বলেন, এইচএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা যেন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে এবং কোনো ছোটখাটো সমস্যায় না পড়ে, সে চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পাশাপাশি বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কথা বিবেচনা করে তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদল জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

পরীক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, পরীক্ষার আগে হঠাৎ মনে হলো অতিরিক্ত একটি কলম থাকলে ভালো হতো। ঠিক তখনই ছাত্রদলের পক্ষ থেকে কলম পেয়ে খুব উপকার হয়েছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

আরেক পরীক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, পরীক্ষার দিন মানসিক চাপ অনেক বেশি থাকে। এমন সময় কেউ শুভেচ্ছা জানিয়ে একটি কলম উপহার দিলে ভালো লাগে। এতে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে যায়।

অভিভাবক রোকসানা বেগম বলেন, গরমের মধ্যে দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে হয়। এমন সময়ে বিশুদ্ধ পানির বোতল পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।

স্থানীয়রা বলেন, রাজনৈতিক কর্মসূচির বাইরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ছাত্রসংগঠনগুলোর আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি

দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন