বিজ্ঞাপন

তিন মাসের সাজা খেটে বেরিয়েই ফের ইয়াবা ব্যবসায়, জনতার হাতে আটক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা আক্তার ওরফে কাইল্লা বেডি (৪২) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে হাতেনাতে আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়ির মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। আটক হাসেনা আক্তার স্থানীয় জয়নাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার লেপসিয়া লঞ্চঘাটের বার্ষিক ইজারা কার্যক্রম শুরু উপলক্ষে ইজারাদার মোহাম্মদ সেলিম মিয়া কাঞ্চনের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঘাট ও আশপাশের এলাকা মাদকমুক্ত করতে সামাজিক প্রতিরোধের ডাক দেওয়া হয়েছিল। এর ঠিক পরদিনই স্থানীয় বাসিন্দারা ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক হাসেনা আক্তার পেশাদার মাদক কারবারি। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হন। গত ১৭ এপ্রিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতা ইয়াবাসহ ওই নারীকে ফাঁড়িতে হস্তান্তর করলে তাকে দ্রুত খালিয়াজুরী থানায় পাঠানো হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, ঘটনার পর এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে পুলিশের নিয়মিত তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছেন।

পড়ুন:দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, নেত্রকোনায় ৩ দিনব্যাপী কর্মসূচি

দেখুন:যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ? দুই পরাশক্তির সং/ঘাত আসন্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন