সংস্কৃতিবাংলার দশম আয়োজন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর হলরুমে।
এ আয়োজনের প্রথম পর্বে নিজেদের কবিতা পাঠ করবেন উম্মে হাবীবা, চাঁদনী মাহরুবা, নুরেন দূর্দানী, সৈয়দা নীলিমা দোলা, রাজিয়া সুলতানা নুরিন, ইলা লালালালা, মাসিয়াত জাহিন, তাসমিয়াহ ইশিকা এবং দৃষ্টি নুত। তাঁদের কবিতা নিয়ে আলোচনা করবেন এ সময়ের দুই উল্লেখযোগ্য কবি মাহবুব কবির ও কামরুজ্জামান কামু। পর্বটি সঞ্চালনা করবেন শৈবাল নূর।
দ্বিতীয় পর্বে থাকবে কথাসাহিত্য নিয়ে বিশেষ আলোচনা। লেখক জেসমিন মুন্নীর কথাসাহিত্য নিয়ে আলোচনা করবেন পারভেজ হোসেন, পাপড়ি রহমান এবং শোয়াইব জিবরান। এ পর্বে সভাপতিত্ব করবেন আনোয়ারা সৈয়দ হক। সঞ্চালনায় থাকবেন মোক্তার হোসেন।
সাহিত্যপ্রেমী সকলকে এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার আন্তরিক আমন্ত্রণ।
পড়ুন: সোনার দামে বড় লাফ


