নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।বলা হয় এই গ্রামটিকে বেগম খালেদা জিয়ার বাড়ি বলিত। এখানে এত বিএনপির সমর্থক। তাই এখানে আওয়ামী সরকার ১৭ বছর তেমন উন্নয়ন করেনি।
মছলন্দপুর এলাকার ৪ টি সড়কের দুই পাশে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবসমাজের উদ্যোগে এসব গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ। আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল বারদী ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার সহ সভাপতি ফজলুল হক, শামসুদ্দিন মুকুল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, যুবদল নেতা কাশেম, নাজমুল, জামান, কামাল, ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড-চেয়ার রাখার নির্দেশ


