বিজ্ঞাপন

মৌলভীবাজার বড়লেখায় ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় সৌরচালিত সেচ পাম্প ও হ্যামার মিলের উদ্বোধন

​টেকসই কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় সৌরচালিত সেচ পাম্প এবং সৌরচালিত হ্যামার মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আজ শুক্রবার বড়লেখার সাতকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উদ্বোধন শেষে স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সৌরশক্তির ব্যবহার কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং সেচ খরচ কমিয়ে কৃষকের উৎপাদন খরচ বহুলাংশে হ্রাস করবে। কৃষকদের উন্নয়ন ও টেকসই কৃষি নিশ্চিত করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। প্রকল্পের মাধ্যমে সৌরশক্তির বহুমুখী ব্যবহারের ফলে বড়লেখার কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর : ডিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন