বিজ্ঞাপন

বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা রিপনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ডিবি-তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত বুধবার রাতে আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় একটি সালিশ বৈঠক বসে। কিন্তু বৈঠকের শেষপর্যায়ে আসামিরা আকস্মিক হামলা চালায়। এ সময় রিপন সরাসরি ছুরিকাঘাত করে।

হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও মো. সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবিপুলিশ আসামিদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহে অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে আদাবর থানা পুলিশ একই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে।

পড়ুন : আজ জুলাই শহীদদের স্মরণ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন