বিজ্ঞাপন

রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে বর্ষাকালীন কবিতা উৎসব

নারায়ণগঞ্জের কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে বর্ষাকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩রা জুলাই শুক্রবার দিনব্যাপী শীতলক্ষ্যা নদীতে পূর্বাচল ট্যুরিস্ট ঘাট থেকে গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চর পর্যন্ত দিনব্যাপী নৌ ভ্রমণে অংশ নেন জাতীয় পর্যায়ের লেখক, কবি ছড়াকারসহ সংগঠনের কবি ও স্বজনরা। রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয়’র পরিচালনায় আয়োজিত কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব, কলামিস্ট মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালূম, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, দেবই কাজিরবাগ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ লেখক সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন বাচ্চু, বাংলাদেশ বেতার ও বিটিভির সংবাদ পাঠক কবি রবিউল মাশরাফি, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদ হোসেন ভুঁইয়া, জেলা কৃষকদলের আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, ইউপি সদস্য রিটন প্রধান, ভাটার থানা পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলাম, সাংবাদিক রিপন মিয়া, বিশিষ্ট্য ব্যবসায়ী মাছুম মিয়া ৷

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সহ সভাপতি ডাক্তার বিপুল হালিম, ডাক্তার মেজবাউল হাসান,সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান,অর্থ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা মোক্তার, কবি আয়েশা আক্তার সীমাসহ সংগঠন পরিচালনা কমিটি, সদস্য ও তাদের স্বজনরা৷

দিনব্যাপী এ আয়োজনে থাকে সকাল থেকে নানা আয়োজন। প্রথম পর্বে কবিতাব উৎসবে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের কবিগণ। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন রূপগঞ্জ সাহিত্য পরিষদকে সমৃদ্ধ করতে, লেখকদের বই প্রকাশে উৎসাহ প্রদানে নানা সহযোগিতার আশ্বাস দিয়ে কবিতা উৎসব আয়োজনের ভুঁয়সী প্রশংসা করেন। পাশাপাশি রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু তাঁর লেখা কবিতা,অনুগল্প পাঠ করে উপস্থিতিকে মুগ্ধ করেন৷ একই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু পরিচালিত বিতর্ক প্রতিযোগিতার আদলে ‘জ্ঞান আহরনে বই বনাম ভার্চুয়াল নলেজ’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতায় পরিচালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, বিতর্কে অংশ নেন স্বজন শিক্ষার্থী ক্যাটাগরির ৪ জন বিতার্কিক। তারা হলেন মাহিরা তাসফি প্রভা, ফাতেমা ইয়াসমিন অতশি রাহনুমা প্রধান ঋণি, তাসনুভা জাহান নাজাহ। ২য় পর্বে কুইজ, ধাঁধাসহ অতিথিদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, পুরস্কার বিতরণশেষে
সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান ও গোলজার হোসেনের পরিচালনায় লটারী পর্বে বিজয়ীদের মাঝে পরুস্কার তুলে দেন অতিথিরা৷ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কবি রলি আক্তার।

পড়ুন :খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন