মালয়েশিয়ার জোহর বারু রাজ্যে লার্কিন শিল্প এলেকায় দুইটি কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ৮০ জন বিদেশি নাগরিক সহ স্থানীয় ১ মানবসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জোহর বারু অভিবাস বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, শুক্রবার ( ৩ জুলাই) সকাল ৯টার দিকে পরিচালিত এই অভিযানে লার্কিন শিল্প এলেকার ঘড়ির যন্ত্রাংশ তৈরর একটি কারখানা এবং একটি স্ন্যাক ফুড তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহায়তায় বিভাগীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা অংশ নেন।
শনিবার (৪জুলাই) এক বিবৃতিতে মোহাম্মদ দারুস বলেন, শ্রমিকের খরচ কমানোর জন্য নিয়োগকর্তারা অনিবন্ধিত অবৈধ কর্মীদের নিয়োগ দেয়, যা দেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ। এই সকল নিয়োগ কর্তাদের আইনের আয়াতে আনা হচ্ছে।
তিনি আরো বলেন, স্থানীয় নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পরে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক নথিপত্রে যাচাই-বাছাই জানা গেছে, গ্রেফতারকৃত ৮০ জন বিদেশি নাগরিক তাদের কারোই বৈধ নথিপত্র নেই।
আটককৃতদের মধ্যে ৩১ জন মিয়ানমারের নারী পুরুষ ৬ জন , ১৬ জন বাংলাদেশি পুরুষ, ১৩ জন ইন্দোনেশিয়া নারী, ৯জন পুরুষ সহ পাকিস্তানের ৫ জন পুরুষ রয়েছে যাদের বয়স যথাক্রমে ১৯ থেকে ৪৮ বছরের মধ্যে।
আটকৃত সকলের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাস আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা অনুসারে তদন্ত করা হচ্ছে। অধিকত তদন্তের জন্য গ্রেফতারকৃত সকলকে সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে।
মোহাম্মদ রুসদি হুঁশিয়ারি দিয়ে বলেন , অনিময়ত অভিবাসী কর্মীদের ধরতে নিয়মিত এই অভিযান আরো কঠোর ভাবে পরিচালনা করা হবে।
পড়ুন : আগস্টজুড়ে অনলাইনে নেওয়া হবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন
সা/


