বিজ্ঞাপন

জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে: প্রধানমন্ত্রী

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে উদ্দেশ্যে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়া হবে। একই সঙ্গে অন্যায়কারী ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম পরিচালনার সময় যেন কারও প্রতি কোনো ধরনের অবিচার না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তন।

তিনি আরও উল্লেখ করেন, দেশ গঠনের লক্ষ্যে যাতে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পড়ুন: খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন