বিজ্ঞাপন

টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মসলিশের জেলা শাখার আমীর কামরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কামরুল হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে পূর্ণ গণতন্ত্র, সুশাসন এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন