বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের এইচএসসি পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিদেশের আটটি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন।

বহিষ্কার হওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

সাধারণ ৯ বোর্ডের পরিসংখ্যান

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ) মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন এবং অনুপস্থিত ছিল ১৯ হাজার ৬৩৯ জন।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে- ৩০২টি কেন্দ্রে ২ লাখ ৫১ হাজার ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৫৬ জন। রাজশাহী বোর্ডে ২০৮টি কেন্দ্রে- ১ লাখ ১২ হাজার ৯১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ হাজার ৮৪৬ জন এবং বহিষ্কার ১ জন। কুমিল্লা বোর্ডে- ১৯৭টি কেন্দ্রে ৭৩ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ হাজার ৯৫৬ জন এবং বহিষ্কার ২ জন। যশোর বোর্ডে- ২৪০টি কেন্দ্রে ৮৬ হাজার ৭৮৪ জনের মধ্যে অনুপস্থিত ২ হাজার ৩৬২ জন। চট্টগ্রাম বোর্ডে- ১১৪টি কেন্দ্রে ৭৯ হাজার ২৭৪ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ৬৯০ জন। সিলেট বোর্ডে- ৯৬টি কেন্দ্রে ৫৭ হাজার ১৮২ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ২৭৬ জন। বরিশাল বোর্ডে- ১৪২টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪২ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ৪৬৭ জন এবং বহিষ্কার ২ জন। দিনাজপুর বোর্ডে- ২১৩টি কেন্দ্রে ৯১ হাজার ৩৫ জনের মধ্যে অনুপস্থিত ২ হাজার ২৫১ জন এবং বহিষ্কার ১ জন। ময়মনসিংহ বোর্ডে- ১১২টি কেন্দ্রে ৫৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৩৫ জন এবং বহিষ্কার করা হয় ১ জনকে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬০টি কেন্দ্রে মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২০২ জন শিক্ষার্থী। এই বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষায় মোট ৬১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮৫ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৩ হাজার ২৬৩ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৬ জন। এই বোর্ডে আজ ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তবে সার্বিকভাবে সারা দেশের পরীক্ষা পরিস্থিতি সন্তোষজনক ও শান্তিপূর্ণ ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৫ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন