বিজ্ঞাপন

কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

‎গাজীপুরের কাশিমপুরে রমজান আলীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবী এবং নিটিং কারখানায় হামলা, ভাংচুর ও প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ খান।
আজ রোববার(৫ জুলাই-২০২৬) বেলা ১২ টায় কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন আব্দুর রউফ খান।ভুক্তভোগী আব্দুর রউফ খান সংবাদ সম্মেলনে বলেন, রমজান আলী ও তার সহযোগীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নিটিং কারখানায় হামলা চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী আরও জানান, অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় গেলেও মামলা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি কাশিমপুর থানায় রেকর্ড হয়। তবে মামলা হওয়ার পরও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোল্লা খালিদ হোসেন বলেন আব্দুর রউফ খানের দায়ের করা মামলা কোর্ট থেকে কাশিমপুর থানায় আদেশ এসেছে।এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন