বিজ্ঞাপন

সাভারে চলন্ত বাসেই মারা গেলেন যুবক

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে আল-আমিন (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের প্রান্তিক গেট এলাকায় যাত্রীবাহী সাভার পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
সাভার পরিবহনের চালক আকাশ মাসুদ বলেন, ‘আমরা চন্দ্রা থেকে রাজধানীর সদরঘাট রুটে যাত্রী পরিবহন করি। সকালে চন্দ্রা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা দিই। বাসে অনেক যাত্রী ছিলেন। বিশমাইল বাসস্ট্যান্ড থেকে আল-আমিন বাসে উঠে পেছনের একটি আসনে বসেন।’
তিনি বলেন, ‘কয়েক মিনিট পর বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন প্রান্তিক গেট এলাকায় পৌঁছালে আল-আমিন অসুস্থ হয়ে আসন থেকে বাসের ভেতর লুটিয়ে পড়েন। যাত্রীরা বলছিলেন, তার মৃগীরোগের খিঁচুনি উঠেছে। আমি বাস থামিয়ে তার কাছে ছুটে যাই। এরই মধ্যে কয়েকজন যাত্রী জানান, আল-আমিন মারা গেছেন। পরে তাকে নিয়ে পাকিজা ইউটার্নে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলি। যাত্রীরাও পুলিশকে ঘটনার বিষয়ে জানান। এরপর অন্য যাত্রীদের আরেকটি বাসে তুলে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

নিহত আল-আমিনের বড় ভাই মো. সোহেল রানা বলেন, ‘আল-আমিন ইলেকট্রিকের কাজ করতেন। সকালে কিছু যন্ত্রপাতি কিনতে সাভারের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে জানতে পারি, তিনি বাসের ভেতর মারা গেছেন। তার তেমন কোনো রোগ ছিল না। শুধু উচ্চ রক্তচাপের সমস্যা ছিল।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আল-আমিন নামে এক যাত্রী বাসের মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাচ্ছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন।

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন