বিজ্ঞাপন

ইছাপুরা বাজার পরিচালনা কমিটির বৈঠক ঘিরে পূর্ব শত্রুতার জেরে হামলা; আহত ৫, ফাঁকা গুলির অভিযোগ

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ইছাপুরা বাজার পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির একাধিক গ্রুপের বৈঠকে টেবিল চাপড়ানো নিয়ে হট্টগোলের জেরে তুমুল মারামারি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা বাতেন পারভেজসহ ৫ জন আহত হয়। ৫ জুলাই রবিবার দুপুরে ইছাপুরা বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। এতে চরম আতঙ্কিত হয়ে বাজারে ছুটাছুটি করতে থাকেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করেন।

বিজ্ঞাপন

হামলার শিকার ইছাপুরা বাজারের ব্যবসায়ী ও যুবদল নেতা বাতেন পারভেজ বলেন, রূপগঞ্জের ইছাপুড়া বাজারের দক্ষিনপাশে ফাঁকা জায়গায় কমিটি নির্ধারন করার জন্য বৈঠক করাকালে পূর্বশত্রুতার জেরে ইছাপুরার বাসিন্দা মৃত লাইছউদ্দীনের ছেলে রাসেল ভূইয়া (৫০) তার সহযোগী বাড়িয়া ছনির বাসিন্দা রাশেদ আলম বাবু (৩০), রিপন (৩২), সাইদুল খন্দকার (৩৫),অতুল বেপারী (২৮), সৌরভ খন্দকার (৩০), কাদিরার টেকের বাসিন্দা নজরুল (৫৫), খোরশেদ (৪৫), অপু (২৫),ইছাপুরার ফাহিম (শিপন) (২৭)সহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জন বিবাদী হাতে দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তল সহ বিভিন্নে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমন করে। এ সময় বিবাদী রাসেল ভূঁইয়া তাহার হাতে থাকা পিস্তলের ডাট দিয়া আমার বাম চোখে স্বজোরে আঘাত গুরুত্বর ফুলা জখম করে। খোরশেদ আমার গলায় থাকা ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসী ফলজুল হক সাথে থাকা নগদ টাকা নিয়া নেয়। হৈ,চৈ শুনিয়া আশ পাশের লোকজন এলে রাসেল ভূইয়া (৫০), বিবাদী রিপন (৩২) ও বিবাদী অতুল তাহাদের হাতে থাকা পিস্তল দিয়া ফাঁকা গুলি বর্ষন করিয়া প্রান নাশের হুমকি দেয়। পরবর্তীতে এলাকার লোকজনের সহায়তায় আমি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রাসেল ভুইয়া বলেন, ঘটনা বাতেনের নিয়োগকৃত সন্ত্রাসী কবির নামীয় ব্যক্তির টেবিল চাপড়ানো নিয়ে। বাজারে দোকান না থাকলেও কমিটিতে থাকায় ব্যবসায়ীদের তোপের মুখে হাতাহাতির শিকার হয়েছে বাতেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সালাহউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেব। যতটুকু শুনেছি বাজার কমিটি নিয়ে তুচ্ছ ঘটনায় এমন হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পড়ুন:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত আহত ১০ জন

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন