চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে নির্মিত স্লুইস গেটের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্লুইস গেটটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদারুল আলম দিদার, মহিলাদল নেত্রী শাহেদা খানম, ফাতেমা কানিজ, মোহাম্মদ ইয়াকুব, মো. শাহনেওয়াজ, ডা. মোহাম্মদ ইদ্রিস, মো. ইলিয়াস গনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্লুইস গেটটি চালু হওয়ায় এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

