বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় সঠিক বিচার না পেয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ রবিবার (৫ জুলাই) বিকালে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম নিজের বাড়ির কাজের জন্য শিক্ষার্থীদের বাড়িতে ডাকেন। এই সুযোগে শিক্ষিকা ফিরোজা বেগমের আড়ালে তার স্বামী গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম নিজের মোবাইল ফোন থেকে এ্যাডাল্ট ভিডিও দেখাতেন এবং শিক্ষার্থীদের গায়ে আপত্তিকর ভাবে হাত দিতেন।

গত ২৮ জুন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে বাড়িতে কাজ করানোর জন্য ডেকে নেয় রফিকুল ইসলাম।

এসময় বাড়িতে কেউ না থাকায় মুখে গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বলতে নিষেধ করে। বিষয়টি ঐ শিক্ষার্থী ভয়ে চেপে গেলেও পুনরায় রফিকুল গত শুক্রবার (৩ জুলাই) পুনরায় ঐ শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ঐ শিক্ষার্থী আপত্তি করে।

পরে রফিকুল ইসলাম ঐ শিক্ষার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভীত সন্ত্রস্থ ঐ শিক্ষার্থী বাড়িতে এসে তার মাকে সবকিছু বলে দেয়। পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন প্রথমে গ্রাম প্রধানদের অবগত করেন। বিচার না পেয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন