উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলায়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূরনবী সালেহীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
সভায় আরো বিআরডিবির সভাপতি আব্দুর রহমান বাবু,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক,মৎস্য কর্মকর্তা শরীফ উল আলম ,প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জিং, ডিএমপি-ডিপিডিসির যৌথ অভিযান
সা/


