বিজ্ঞাপন

রূপগঞ্জে শপিংয়ের প্রলোভন দেখিয়ে নুরম্যানশনের সুগন্ধা হোটেলে নিয়ে কিশোরী ধর্ষণ; অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিটন নামের এক যুবকের গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রিটন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, ধর্ষণের অভিযুক্ত আসামী রিটন ও ধর্ষিতার সাথে প্রেমের সম্পর্ক ছিলো। পরে অভিযুক্ত আসামী রিটন শপিং করে দেওয়ার কথা বলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় নিয়ে এসে নূর মেনশন ৪র্থ তলায় সুগন্ধা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষে নিয়ে গিয়ে ভিকটিমেট ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার পরিবারকে বিষয়টি অবগত করলে তারা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রিটনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন