বিজ্ঞাপন

লন্ডন থেকে ইস্টবর্নে মাদারীপুরের প্রবাসীদের মিলনমেলা

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত মাদারীপুরের হাসান কান্দিবাসীর উদ্যোগে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে এ বছরও অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইস্টবর্ন সমুদ্রসৈকত ভ্রমণ। প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে আয়োজিত এ মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
সকালে লন্ডন থেকে যাত্রা করে অংশগ্রহণকারীরা শতবর্ষের ঐতিহ্যবাহী ইস্টবর্ন সমুদ্রসৈকতে পৌঁছান। নীল সমুদ্র, নির্মল বাতাস ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন তারা।
ভ্রমণে একসঙ্গে খাবার গ্রহণ, জামাতে নামাজ আদায়, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা ও স্মৃতিচারণের পাশাপাশি ছবি তোলায়ও অংশ নেন সবাই। প্রাণবন্ত পরিবেশে কাটানো দিনটি প্রবাসজীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় অংশগ্রহণকারীদের।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও পারস্পরিক সম্পর্ক, আত্মীয়তা ও সামাজিক বন্ধন অটুট রাখতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। আগামী দিনেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহিন মোল্লা, রেজাউল হাওলাদার, ইব্রাহিম মাতুব্বর, মনির শরীফ, জিন্নাত বেপারী, দেলোয়ার বয়াতি, তাইজুদ্দিন শরীফ, রহিম হাওলাদার, মনির খালাসী, ফকরুল ফকির, আবু বকর হাওলাদারসহ আরও অনেকে।
ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন:নোয়াখালীতে ল্যাবএইড ফার্মার কর্মচারীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন