বিজ্ঞাপন

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে

জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরো অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছেন। অথচ চুক্তি নবায়নে বিলম্ব হওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে টিসিবির কার্যক্রম পরিচালনা করে আসছি। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এখনো চুক্তি সম্পাদন করা হয়নি। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে তদন্ত প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করে আমাদের জীবিকা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।
আরও বলেন, টিসিবি ডিলাররা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় তারা আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু ন্যায্য দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই।
তারা বলেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় টিসিবি ডিলাররা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমাদের দাবি যৌক্তিক, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

বিজ্ঞাপন

পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতেই বাড়লো তেলের দাম, নজরে সরবরাহ-চাহিদা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন